আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টার :
ঠাকুরগাঁওয়ে বহুল আলোচিত বাক প্রতিবন্ধী শিশুকে নির্যাতন ও ধর্ষণের মামলায় রায় ঘোষণা করেছে শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মঙ্গলবার আদালতের বিচারক আলী মনসুর এ রায় প্রদান করেন।
রায়ে আসামি আব্দুল মমিনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
এছাড়া আদালত নির্দেশ দিয়েছেন, জরিমানার ২ লাখ টাকা ভুক্তভোগী শিশুর পরিবারকে প্রদান করতে হবে।
এই রায়ের মাধ্যমে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর বহুল আলোচিত মামলাটির নিষ্পত্তি হলো।