বালিয়াডাঙ্গীতে জিংক সমৃদ্ধ ব্রিধান-১০২ এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

​ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জিংক সমৃদ্ধ ধান ‘ব্রিধান-১০২’ চাষাবাদ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে পাড়িয়া ইউনিয়নের ফাঁসিদহ গ্রামে রিআ্যক্টস-ইন (REACTS-IN) প্রজেক্টের আওতায় হারভেস্ট প্লাস বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এই কৃষক মাঠ দিবসের আয়োজন করে।

​মাঠ দিবসে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য উপসহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান, হারভেস্ট প্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মোঃ শাহিনুল কবির ও আরডিআরএস বাংলাদেশের রিআ্যক্টস-ইন প্রকল্পের কৃষি অফিসার আব্দুল্লাহ আল বাকী, পাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী প্রমুখ।

​এ সময় বক্তারা মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা এবং ব্রিধান-১০২ এর ফলন ও পুষ্টিগুণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক-ইমাম, বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।