পীরগঞ্জে প্যানেল চেয়ারম্যান বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্টদের দাবি, জনপ্রিয় এ প্যানেল চেয়ারম্যানকে ইউনিয়নবাসীর কাছের জনপ্রিয়তার মেরুদণ্ড ভেঙে দিতে বিভিন্ন অসত্য অভিযোগ তুলে ধরে বানোয়াট সংবাদ প্রকাশ করা হচ্ছে।

গত শনিবার ৬ জুন “পীরগঞ্জে বিএনপির নেতার গুদাম থেকে সরকারি চালের বস্তা সহ ট্রাক আটক! টাকার বিনিময়ে দফারফা” এই শিরোনামে প্রকাশিত বানোয়াট সংবাদে ভোমরাদহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাত সভাপতি আব্দুল আলিমের বরাত দিয়ে দাবি করা হয়েছে যে, চাল গুলো ভোমরাদহ ইউনিয়ন পরিষদের প্যনাল চেয়ারম্যন আব্দুল মজিদের কাছে তিনি ক্রয় করেছেন। উক্ত চালগুলো ছিলো সরকারের টিআর,কাবিখা কর্মসূচির চাল।

তবে অনুসন্ধানে ওই অভিযোগের সঙ্গে ভোমরাদহ ইউনিয়ন পরিষদের প্যনাল চেয়ারম্যন আব্দুল মজিদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ব্যক্তিগত আক্রোশ থেকেই এমন কাল্পনিক অভিযোগ এনে মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভোমরাদহ ইউনিয়ন পরিষদের প্যনাল চেয়ারম্যন আব্দুল মজিদ বলেন, ‘একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করান।

একই সঙ্গে মূলধারার গণমাধ্যমগুলোকে অনুরোধ করছি অসত্য তথ্যসংবলিত মিথ্যা সংবাদ পরিবেশন না করতে।