‎হরিপুরে দুপুরের পর ফাঁকা শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থীরা ঝুঁকছে কোচিংয়েঃ ইউএনও


‎
‎হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিবেদকঃ
‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে দুপুরের পর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার্থী থাকেন না। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের চেয়ে কোচিং ও প্রাইভেটমুখী হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) “চন্দন কর।”
‎আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
‎ইউএনও চন্দন কর বলেন, “আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে দেখেছি, দুপুরের পর অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতি একেবারেই কমে যায়। বেশিরভাগ শিক্ষার্থী ক্লাস না করে কোচিং ও প্রাইভেটে সময় দিচ্ছে। এতে তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।”
‎তিনি আরও বলেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী-তিন পক্ষকেই সচেতন হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি ও পাঠদান নিশ্চিত করতে হবে। অন্যথায় এই উপজেলার সামগ্রিক শিক্ষার ফলাফল ভালো করা সম্ভব নয়।
‎সভায় উপস্থিত ছিলেন “হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মো. শামীমুজ্জামান, হরিপুর থানার অফিসার ইনচার্জ  মো.আব্দুল হাকিম আজাদ,
‎উপজেলা বিএনপির সভাপতি  উপাধ্যক্ষ আলহাজ্জ মো.জামাল উদ্দীন, উপজেলা বিএনপির সা.সম্পাদক আলহাজ্জ মো.আবু তাহের, আনসার ও ভিডিপি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
‎
‎