গোলাম রব্বানী, হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সোহাগ রানার শুভ জন্মদিন পালন করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও হরিপুর উপজেলায় কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা ।
জন্মদিনের অনুষ্ঠানে ডা. মো. সোহাগ রানাকে কেক খাইয়ে শুভেচ্ছা জানান সহকর্মী ও ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা । পরে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
ডা. মো. সোহাগ রানা হরিপুর উপজেলায় যোগদানের পর থেকে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে খামারিদের পরামর্শ প্রদান, বিনামূল্যে টিকাদান কর্মসূচি ও সচেতনতা বৃদ্ধিতে তার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসনীয়। একজন মানবিক ও কর্মবান্ধব কর্মকর্তা হিসেবে তিনি ইতিমধ্যেই সকলের আস্থা অর্জন করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলে ডা. সোহাগ রানার কর্মময় জীবনের সফলতা কামনা করছেন।
শুভ জন্মদিন! হরিপুর উপজেলার মানবিক প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সোহাগ রানা স্যার। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ❤️🎂