গোলাম রব্বানী, হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার হরিপুর প্রেস ক্লাবে প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ জোরদারকরণ বিষয়ক ইউনিয়ন সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) হরিপুর প্রেসক্লাব হলরুমে সকাল সাড়ে ১১:০০ ‘HOPE’ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়। প্রকল্পের পুরো নাম – Strengthening the human rights and social participation of marginalised groups in Bangladesh with specific focus on women and girls (HOPE)। আয়োজনে ছিল মানুষের জন্য ফাউন্ডেশন ও সহযোগী সংস্থা নেটজ বাংলাদেশ।
সভায় সভাপতিত্ব করেন হরিপুর সদর ইউপি মেম্বার। এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি এবং মানবকল্যাণ পরিষদের পিএম রাশেদুল ইসলাম ও স্কুল ফেসিলিটেটর মো. মনিরুজ্জামান (পাইলট)। সভায় বক্তারা বলেন, প্রান্তিক নারী ও কিশোরীদের সরকারি সেবা প্রাপ্তিতে নানা প্রতিবন্ধকতা রয়েছে। জাতীয় পরিচয়পত্র, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন সুবিধা পেতে সঠিকভাবে আবেদন করার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়।
সভাপতি ইউপি মেম্বার বলেন, “ভাতা পাওয়ার ক্ষেত্রে গরিব-বড়লোক বাছাই হয়, তবে সঠিক নিয়মে আবেদন করতে হবে। সমাজসেবা অফিসে যোগাযোগ না করলে সেবা পাওয়া যায় না।”সভায় উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা প্রায় ২০-২৫ জন Mkp এর সদস্য নারী-পুরুষ উপস্থিত ছিলেন। তারা এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সরকারি সুবিধা প্রাপ্তিতে সুবিধা-বঞ্চিতদের সহযোগিতা করতে আশ্বাস প্রদান করেন ।আয়োজকরা আরও জানান, প্রতিবন্ধী নারী ও কিশোরীদের অধিকার প্রতিষ্ঠায় এ ধরনের সংলাপ সভা ধারাবাহিকভাবে চলবে।