মো.সাইফুল ইসলাম ষ্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলে ডিজিটাল সাংবাদিক ফোরামের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে সাধারণ গ্রন্থাগারের বিপরীতে অবস্থিত চাইনিজ রেস্তোরাঁ রয়েল প্যালেসে এ মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মধ্যাহ্নভোজের পাশাপাশি সভায় বর্তমান সাংবাদিকতার বিভিন্ন দিক, পেশাগত চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং সংগঠনের সাংগঠনিক বিষয় নিয়ে সদস্যদের মধ্যে প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময় হয়। এ সময় সহকর্মীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিজিটাল সাংবাদিক ফোরাম টাঙ্গাইলের সভাপতি ও অপরাধ প্রকাশের মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের বার্তা ২৪ ডটকমের মো. আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি এস এম আতোয়ার রহমান (দৈনিক নবচেতনা), সহ-সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ (জাতীয় দৈনিক আমার বার্তা), সহ-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সোহেল (দৈনিক দেশ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক মো. সজিব মিয়া (টাঙ্গাইল সমাচার), সহ-সাংগঠনিক সম্পাদক ও অপরাধ নিউজের সম্পাদক মো. রুবেল রানা, প্রচার সম্পাদক মো. নাহিদ খান (এটিভি বাংলা নিউজ, কালিহাতী), কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম (দৈনিক তথ্যানুসন্ধান), দপ্তর সম্পাদক মো. মোস্তফা কামাল (দৈনিক যুগধারা) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাইফুল ইসলাম রানা (টাঙ্গাইল ৭১ নিউজ)।
এছাড়া কার্যকরী সদস্য জীবন আহম্মেদ রাব্বি (বজ্র কণ্ঠ, ঘাটাইল), মো. শাহীন (দৈনিক সকালের বার্তা ২৪ ডটকম), মো. মারুফ (অপরাধ প্রকাশ) ও সুজন মিয়া (এটিএন বাংলা, ক্যামেরাপারসন) উপস্থিত থেকে মতবিনিময় ও মধ্যাহ্নভোজে অংশ নেন।
আনন্দঘন পরিবেশে সুস্বাদু চাইনিজ খাবারের সঙ্গে সহকর্মীদের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে সদস্যরা একমত পোষণ করেন।