গোলাম রব্বানী,হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে সকাল সাড়ে ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা নির্বাহী এর সঞ্চালনায় এ সভায় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, বাংলাদেশ পুলিশ হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. শরিফুল ইসলাম শরিফ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো. সোহাগ রানা ।
উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মো. শামীমুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন
বীরমুক্তিযোদ্ধা বাবু নগেন কুমার পাল, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সোলায়মান আলী,সরকারি বে-সরকারি অফিসের অফিস প্রধানগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। আরও উপস্থিত ছিলেন বিজিবির কোম্পানি কমান্ডারগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র লিডার এবং আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ ।
উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় মোটর বাইকের রেজিস্ট্রেশন, রোড এক্সিডেন্ট, চিকিৎসা,চোরাচালান, মাদক দ্রব্য, চুরি, বর্ডার এলাকায় ভুট্টার আবাদে নিষেধাজ্ঞা ও উপজেলা গেটের সামনে রাস্তার ভেন ও অটো গাড়ির ভীড়ের পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো রয়েছে ।
আরও উপস্থিত ছিলেন,বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
গোলাম রব্বানী,
হরিপুর-ঠাকুরগাঁও
০১৭৮৮০৭৩৪৪০
২৯.১২.২০২৫ ইং