শার্শার ‘নাভারন প্রেসক্লাব’র কমিটি ঘোষণাসভাপতি আমিনুর, সম্পাদক রাসেল

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নাভারন প্রেসক্লাবের ৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে আমিনুর রহমান, সাধারণ সম্পাদক হিসেবে রাসেল আহম্মেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আনোয়ারুল ইসলামকে মনোনীত হয়েছেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে তারা কাজ করবেন।
এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। #