মঙ্গলবার ঠাকুরগাঁও পৌর শহরের আর্টগ্যালারী এলাকায় একটি মহিলা ম্যাচ থেকে সুমাইয়া আক্তার ঝিলিক নামে কলেজছাত্রীর ম র দে হ উদ্ধার করে পুলিশ।

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : দুজনেই ঠাকুরগাঁও মহিলা সরকারি কলেজের ছাত্রী ছিলেন। মঙ্গলবার ঠাকুরগাঁও পৌর শহরের আর্টগ্যালারী এলাকায় একটি মহিলা ম্যাচ থেকে সুমাইয়া আক্তার ঝিলিক নামে কলেজছাত্রীর ম র দে হ উদ্ধার করে পুলিশ। তার বাড়ী আউলিয়াপুর এলাকায়। কি কারণে এই পথ বেছে নিয়েছেন কারণ জানা যায়নি।

এর আগে গতকাল ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী পূজা রানীর ঝুল ন্ত ম র দেহ উ দ্ধা র করে পরিবার।

সম্প্রতি সে মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলায় তা নিয়ে সন্দেহ করে তার পরিবার। এ কারণে পূজার কাছ থেকে তার ফোনটি কে ড়ে নেওয়া হয়। এর পর থেকে নতুন মোবাইল ফোনের জন্য বাবার কাছে জেদ ধরে পূজা। আ র্থি ক সংকটের কারণে তার বাবা পরে ফোন কিনে দেওয়ার কথা জানান। এতে অভিমান করে পূজা।

সোমবার দুপুরে উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের মহাব্বতপুর গ্রাম থেকে তাঁর লা শ টি উ দ্ধা র করা হয়। পরিবারের দাবি, মোবাইল ফোন কিনে না দেওয়ায় আ ত্মহ ত্যা করেছে সে।