পীরগঞ্জে শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

মনসুর আহাম্মেদ
ঠাকুরগাঁও প্রতিনিধি:
জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগামী শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পীরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৮শে নভেম্বর ২০২৬ ইং, রোজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত* উপজেলার সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলমগীর হোসেন (মুসলিম)।
তিনি জানান, লাইনের জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। এ সময়ে গ্রাহকদের ধৈর্য্য ধরে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।