‎হরিপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে লটারিতে ১০ নারী শ্রমিক নিয়োগ


‎
‎হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিবেদকঃ
‎
‎ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৫ নং হরিপুর ইউনিয়ন পরিষদে লটারির মাধ্যমে ১০ জন নারী শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও ১০ জন নারী শ্রমিককে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
‎আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬ সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই লটারি অনুষ্ঠিত হয়। পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান শীর্ষ প্রকল্পের আওতায় এই নিয়োগ দেওয়া হয়েছে।
‎লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. হাসিনুর রহমান, ৫নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোবাশ্বের রাশেদী, ইউনিয়ন পরিষদের সদস্যরা ও লটারিতে অংশ নেওয়া নারী শ্রমিকেরা।
‎লটারি শেষে নির্বাচিত নারী কর্মীদের সঙ্গে উপস্থিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ছবি তোলেন।
‎লটারিতে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া ১০ জন নারী শ্রমিকের নামঃ
‎১ মোছা. লিলি আক্তার /মো. রহমত আলী
‎২ মোছা. মানুয়ারা খাতুন /মো. নজরুল ইসলাম
‎৩ মোছা.লাকী /বানু মোহাম্মদ
‎৪ মোছা. সাবিনা খাতুন/ মো. মুনির হোসেন
‎৫ পমিতা রানী / মলিন চন্দ্র
‎৬ মোছা. শেফালী আক্তার /মো. ইউসুফ আলী
‎৭ মোছা. নুরেশা বেগম /মো. রফিকুল ইসলাম
‎৮ মোছা. সাইনুর খাতুন /নঈম উদ্দিন
‎৯ মোছা. কাসমিরা / মো. কাশেম
‎১০ মোছা. মরজিনা আক্তার / মো. মোজাম্মেল হক
‎
‎অপেক্ষামাণ তালিকায় রয়েছেন যারা
‎
‎১. মোছা. মাহামুদা খাতুন /মো. আব্দুস সোবহান
‎২ .মোছা. রিমা পারভীন /মো. বাচান আলী
‎৩. মোছা. ফেন্সী/ সাজ্জাদ আলী
‎৪ .মোছা. রুলেখা বেগম / আব্দুল গোফফার
‎৫ .মোছা. মুরজিনা খাতুন /মো. আলাল উদ্দিন
‎৬. মোছা. হুসনেয়ারা বেগম /মো. আকতার হোসেন
‎৭. মোছা. আলিয়ারা খাতুন /মো. ইয়ামিন আলী
‎৮. মোছা. নিলুফা খাতুন /মো. আ. বাসেদ
‎৯. মোছা. সফুরা বেগম /সোহরাব আলী
‎১০ . লক্ষ্মী রানী/ রবি রাম
‎
‎বিধবা, স্বামী পরিত্যক্তা, অসহায় দুঃস্থ ও গরিব মহিলা শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়েছে।
‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর সকলকে সাধুবাদ জানিয়ে বলেন আপনারা লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন, আপনারা সকলেই ভালোভাবে কাজ করবেন।
‎