‎হরিপুরে যুব দিবস কর্মসুচীর বৃক্ষরোপণ, পোনা অবমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযান


‎
‎হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিবেদকঃ
‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় যুব দিবস-২০২৬ সপ্তাহব্যাপী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
‎সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে সহযোগিতা করছেন অরাজনৈতিক, পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘অক্সিজেন’।
‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর, যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, কর্মচারী, অক্সিজেন সংগঠনের সদস্য ও স্থানীয় যুবকেরা। এ সময় ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
‎প্রথমে ব্যানার হাতে  সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এরপর অতিথিরা নিজ হাতে গাছের চারা রোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিচ্ছন্নতা অভিযান চালায় । এ সময় উপস্থিত সবাই মিলে এ অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
‎আয়োজকরা জানান, যুব দিবস উপলক্ষে শুধু বৃক্ষরোপণই নয়, পরিবেশ সুরক্ষায় মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করা হয়।বাংলাদেশ সরকারের নিবন্ধিত সংগঠন অক্সিজেন  ‘একটি অরাজনৈতিক, পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন’। 
‎স্থানীয় যুবকদের মতে, এ ধরনের কর্মসূচি তরুণদের পরিবেশের প্রতি সচেতন ও দায়িত্বশীল করে তুলবে।
‎