‎হরিপুরে বেকার যুব নারীদের জন্য পোশাক তৈরির ভ্রাম্যমাণ প্রশিক্ষণ


‎
‎গোলাম রব্বানী, হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিবেদকঃ
‎
‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে কর্মপ্রত্যাশী বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স ১১/১০/২৬ উদ্বোধন করা হয়েছে।
‎
‎উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে  উপজেলার  প্রশিক্ষণ কক্ষে আনুষ্ঠানিকভাবে এই কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চন্দন কর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আনোয়ার হোসেন।
‎আয়োজক সূত্রে জানা গেছে, যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এই ভ্রাম্যমাণ প্রশিক্ষণে উপজেলার বেকার যুব নারীদের সেলাই মেশিনে পোশাক তৈরির হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন হিমা চৌধুরী ।
‎
‎ প্রশিক্ষণার্থী নারীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর দক্ষতা অর্জনের জন্য বিভিন্নভাবে দিকনির্দেশনা   দিয়েছেন।এ সময় তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বেকার যুবকদের আত্মনির্ভরশীল করে তুলতেই সরকার এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। ২১ দিনের এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা নিজের পায়ে দাঁড়াতে পারবেন এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় ভূমিকা রাখতে পারবেন। প্রশিক্ষণ শেষে যোগ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে বলেও জানানো হয়েছে।

‎
‎