মো. সাইফুল ইসলাম
ষ্টাফ রিপোর্টার
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার নিরালা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য সুলতানা আহাম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ দেশে কোনো স্বৈরাচারী ও সন্ত্রাসী আওয়ামী লীগের কার্যক্রম থাকতে দেওয়া হবে না। তিনি অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছর যারা স্বৈরাচারী সরকারের বিরোধিতা করেছেন, তাদের অনেককে আয়নাঘরে আটক, গুম ও স্বজনদের থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে সুলতানা আহাম্মেদ বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়েছে। এ ক্ষেত্রে সরকারের এককভাবে দায়ী হওয়ার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম।
এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
আরও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা আক্তার স্বপ্না ।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকসি মেহেদী।
এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিল করেন।