পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কমলা কান্ত (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আগ্রাগড়িনা বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
কমলা কান্ত ওই গ্রামের হেমন্ত রায়ের ছেলে ও বন্দিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
নিহতের পিতা হেমন্ত রায় জানান, কমলা কান্ত তার বাড়ি নিজ শয়ন ঘরের বৈদ্যুতিক পাখার সুইচ অন করতে গিয়ে দুপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।