গান, গম্ভীরা  আর খেলাধুলার মাধ্যমে  কৃষকদের হাতে পঞ্চগড়ে ঋন মওকুফের সনদপত্র বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলায় গান গম্ভীরা এবং কৃষকদের অংশগ্রহণে গ্রামীণ খেলা ধুলা সহ নানা  আয়োজনের মধ্য দিয়ে ঋন মওকুফের সনদ পত্র কৃষকদের মাঝে বিতরন করা হয়েছে।   বোদা উপজেলা প্রশাসনের আযোজনে কয়েক হাজার কৃষক এই অনুষ্ঠানে অংশ নেন|  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  রবিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা মডেল পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে কৃষি ঋণ মওকুফ সনদপত্র প্রদান শির্ষক এই অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়| জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরুতেই কৃষকদের নিয়ে গান পরিবেশন করে স্থানীয় শিল্পীরা । রাজশাহী থেকে অতিথি শিল্পীরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বর্তমান সরকারের নানা কর্মসূচী তুলে ধরে  পরিবেশন করে গম্ভীরা| পরে জেলা প্রশাসক শুকরিয়া পারভিনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷  আলোচনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহেমদ রাশেদ উন নবী, পৌর বিএনপির সাধারন সম্পাদক দিল রেজা ফেরদৌস চিন্ময়  প্রমুখ বক্তব্য রাখেন।  আলোচনা শেষে প্রত্যেক কৃষকের হাতে ৫ টি করে ফলদ গাছ এবং ঋণ মওকুফের সনদপত্র বিতরণ করা হয়৷  প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এই  অনুষ্ঠানের মাধ্যমে বোদা উপজেলার ৫ হাজার ৮৯০ জন কৃষকের ৮ কোটি ৭৩ লক্ষ টাকা কৃষি ঋণ মওকুফের  সনদপত্র তুলে দেন৷ এসময় প্রতিজনকে ৫টি করে ফলজ, বনজ সহ ২৯ হাজার ৪৫০ টি গাছের চারা বিতরণ করা হয়।  শেষে উপস্থিত কৃষকরা হাস খেলা, কলাগাছ খেলা সহ বেশ কয়েকটি গ্রামীণ খেলাধুলায় অংশ গ্রহণ করে।