২৫ পূ্র্ণমন্ত্রী ২৪ প্রতিমন্ত্রী নিয়ে হচ্ছে মন্ত্রীসভা, যারা ডাক পেলেন

নিজস্ব প্রতিবেদক : বহুল প্রতীক্ষিত নির্বাচন শেষে শপথগ্রহণ করলেন দেশের ২৯৭ জন নবনির্বাচিত সংসদ সদস্য।সংসদের দলীয় প্রথম সভাতে দলনেতা ও্ প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। আজ বিকেলে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও ১৩ দেশের কূটনীতিকদের সামনে শপথগ্রহণ করবেন নতুন সরকারের মন্ত্রীগণ।দেশের ১৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।নিজ সরকারের মন্ত্রী সভায় কারা থাকবে সেটা তিনি এককভাবে মনোনিত করেছেন বলে বিএনপির একাধিক সুত্র আমাদের জানিয়েছেন এবং এখন পর্যন্ত মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ফোনকলও পেয়েছেন ডজনখানেক বিএনপির সাংসদ।

নতুন সরকারে কে কোন মন্ত্রণালয় পাবেন, তা বিস্তারিত জানা যাবে সন্ধ্যার পর দলীয় ও সরকারিভাবে। এখন পর্যন্ত জাগরণ নিউজের হাতে আসা তথ্য থেকে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ড. খলিলুর রহমান; স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাবেন সালাহউদ্দিন আহমদ; অর্থমন্ত্রী হচ্ছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী; খন্দকার মোশাররফ পাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর; বিমানমন্ত্রী হবেন অনিন্দ ইসলাম অমিত; শিক্ষামন্ত্রীর দায়িত্বে আসছেন এহসানুল হক মিলন। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ে আব্দুল আউয়াল মিন্টু; জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ে ইকবাল হাসান টুকু; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে মির্জা আব্বাস দায়িত্বে আসছেন।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন নুরুল হক নুর,প্রতিমন্ত্রী হচ্ছেন মীর শাহে আলম,আরিফুল হক চৌধুরী,সিলেটের খন্দকার আবদুল মুক্তাদীর,ডাক পেয়েছেন জোনায়েদ সাকি
নতুন মন্ত্রিসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য মোট ৪৫টি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদার ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুলের মাধ্যমে এসব যানবাহন প্রস্তুত করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থেকে গাড়িগুলো ধীরে ধীরে সচিবালয়ে প্রবেশ করতে শুরু করে। নতুন মন্ত্রিসভা ভবনের নিচে ও সামনের অংশে এসব গাড়ি সারিবদ্ধভাবে রাখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবহন পুলে মোট ৬৮টি গাড়ি থাকলেও আপাতত ৪৫টি গাড়ি সচিবালয়ে প্রস্তুত রাখা হয়েছে। তবে সব গাড়ির প্রয়োজন নাও হতে পারে – চার থেকে পাঁচটি গাড়ি অতিরিক্ত রাখা হয়েছে, যাতে কোনো যানবাহনে ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক বিকল্প ব্যবস্থা নেওয়া যায়।গাড়িগুলোর মধ্যে বেশিরভাগই টয়োটা ক্যামরি মডেলের, পাশাপাশি কয়েকটি মিটসুবিশি ল্যান্সারও রয়েছে।