ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যাত্রীবাহী বাস থেকে ফেনসিডিল উদ্ধার, আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঢাকাগামী প্যারাগন এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস থেকে ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কোরবান আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ।

আটক কোরবান আলী বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাদামবাড়ী গ্রামের মইনুদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পীরগঞ্জ-রানীশংকৈল সড়কে ঢাকাগামী প্যারাগন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ফেনসিডিল বহনের কথা স্বীকার করেন।

এ বিষয়ে পীরগঞ্জ থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
বিস্তারিত সাক্ষাৎকারে শুনুন।