মনসুর আহাম্মেদ স্টাফ রিপোর্টার :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আল-হাসানাহ্ স্কুল অ্যান্ড কলেজ কতৃর্ক আয়োজিত বিজ্ঞান উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৬/০৯/২০২৬ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আল-হাসানা স্কুলের ৩ টি ক্যাম্পাসের পরিচালক ও শিক্ষকগণ
শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান উৎসব ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় স্কুলের মূল ক্যাম্পাস-২ , সাড়ে ১০,৩০ টায় ক্যাম্পাস-১ এবং ১১ টায় ক্যাম্পাস-৪ এ এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইত্তাশাম-উল হক মিম।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন স্কুলের উপদেষ্টা মোজাম্মেল হক চৌধুরী, প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন ও ক্যাম্পাস-৪ ইনচার্জ মখলেছুর রহমানসহ শিক্ষকবৃন্দ।
পুরাতন ক্যাম্পাস-১ -এ সোনামুনিদের বিজ্ঞান উৎসবে অংশনেয় প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীরা , নতুন ক্যাম্পাস-৪-এ বিজ্ঞান উৎসবে ২০২৬ অংশ নেয় ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা এবং গুয়াগাও ক্যাম্পাস-২-এ বিজ্ঞান উৎসবে অংশ নেয় ৬ষ্ট থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা।
পরে বিজয়ীদের মাঝে বিজ্ঞান উৎসব ২০২৬ পুরুষ্কার ও সম্মাননা প্রদান করা হবে বলে প্রতিষ্ঠান প্রধান গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।