হরিপুরে ৫২ গ্রাম পুলিশ পেলেন নতুন পোশাক ও সরঞ্জাম



‎হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

‎ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে ২০২৫-২০২৬ অর্থ বছরের পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
‎উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর এই নতুন পোশাক ও সরঞ্জাম বিতরণ করেন।
‎ জেলা প্রশাসক, স্থানীয় সরকার শাখা, ঠাকুরগাঁওয়ের ২৫ জুন ২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তানিয়া, ৫নং নিউমার্কেট, ফরিদপুরের কাছ থেকে এসব মালামাল বুঝে নেওয়া হয়েছে । এবার মোট ১১ ধরনের সামগ্রী সরবরাহ করা হয়েছে।এর মধ্যে রয়েছে— ৪৯টি ফুল শার্ট, ৪৯টি হাফ শার্ট, ৯৮টি ফুল প্যান্ট, ৯৮টি গেঞ্জি, ৫২ জোড়া উন্নতমানের চামড়ার জুতা, ১০৪ জোড়া মোজা, ৪৯টি চামড়ার বেল্ট, ৫২টি চার্জার টর্চ লাইট ও ৫২টি লাইনার বাঁশী গ্ৰাম পুলিশের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।এছাড়াও মহিলা গ্রাম পুলিশ সদস্যদের জন্য ৩ সেট জর্জেট শাড়ি, পেটিকোট ও ব্লাউজ এবং ৩টি কটি বিতরণ করা হয়েছে।
‎উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর বলেন, ‘জেলা প্রশাসনের বরাদ্দ অনুযায়ী গ্রাম পুলিশের জন্য নির্ধারিত পোশাক ও সরঞ্জামাদি আমরা বুঝে পেয়েছিলাম । দ্রুত সময়ের মধ্যে হরিপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এগুলো বিতরণ করা হয়েছে। এতে তাদের দায়িত্ব পালনে আরও গতি আসবে।’