ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে ‘সোনালিকা ডে’ বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী বালিয়াডাঙ্গী উপজেলার লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয় মাঠে এসিআই মোটরসের সোনালিকা ট্রাক্টরের মালিক ও চালকদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী এ মেলায় সোনালিকা ট্রাক্টরের ফ্রি সার্ভিস, রেজিস্ট্রেশন বুথ, বিক্রয় অনুসন্ধান বুথ, মেলায় আসা ট্রাক্টর মালিক ও চালকদের ফ্রি স্বাস্থ্য চেকআপ ছাড়াও গ্রাহকদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, ফান এবং এক্সপেরিয়েন্স জোনসহ নানা আয়োজন চোখে পড়ার মতো ছিল।
মতবিনিময় সভায় বক্তব্য দেন উত্তরাঞ্চলের সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার ইরতেজা হাসান, প্রোডাক্ট ম্যানেজার মাহমুদুর রহমান, প্রোডাক্ট এক্সিকিউটিভ বুশরা ও ইশা, সিনিয়র টেরিটরি সেলস ম্যানেজার ইউনুস আলী, রিজিওনাল সেলস ম্যানেজার তোতা মিয়া, এরিয়া ম্যানেজার বোরহান উদ্দীন এবং স্থানীয় ডিলার ফইজুল ইসলাম প্রমুখ।
মেলায় সোনালিকা ট্রাক্টর বিক্রির পাশাপাশি পুরাতন ট্রাক্টরগুলো বিনামূল্যে মেরামত করা হয়। গ্রাহকদের সুবিধার্থে এদিন বিশেষ ছাড়ে স্পেয়ার পার্টস বিক্রি করা হয়।
মতবিনিময় সভা শেষে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী ও লটারিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।