বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ এর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের আয়োজন করে যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।
সমাধিসৌধে গার্ডঅব অনার প্রদান করেন, যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাছেদুল ইসলাম খান, কাশিপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী লস্কর। নুর মোহাম্মদ শেখের পরিবারের সদস্য মেয়ে হাসিনা খাতুন, পোতা ছেলে নিয়ামুল ইসলাম, নাতি তাহরা খাতমসহ স্থানীয় ব্যক্তিবর্গ এবং গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।