পীরগঞ্জ প্রেস ক্লাবের তিন পদে নতুন দায়িত্ব পেলেন তিন সাংবাদিক


পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তিনটি শূন্য পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) পীরগঞ্জ প্রেসক্লাব হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দৈনিক জবাবদিহি-এর পীরগঞ্জ প্রতিনিধি আবু তারেক বাঁধনকে সাংগঠনিক ও দপ্তর সম্পাদক, দৈনিক প্রতিদিনের সংবাদ-এর প্রতিনিধি ফাইদুল ইসলামকে সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং আলোকিত বাংলাদেশ-এর প্রতিনিধি সাজেদুর রহমান সাজুকে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
সাধারণ সভায় উপস্থিত প্রেস ক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে তাদের এ দায়িত্ব দেওয়া হয়।
নবনির্বাচিত সাংগঠনিক ও দপ্তর সম্পাদক আবু তারেক বাঁধন বলেন, তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করায় পীরগঞ্জ প্রেস ক্লাবের সকল সম্মানিত সদস্যের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে তিনি সকলের সহযোগিতা, দোয়া ও ভালোবাসা কামনা করেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত তিন সাংবাদিককে প্রেস ক্লাবের সদস্যরা অভিনন্দন জানান এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।