মনসুর আহাম্মেদ স্টাফ রিপোর্টার :
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হতদরিদ্র ৭ জন নারী ও পুরুষের মাছে বিনামুল্যে একটি বরে বকনা গরু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ এনচিও ফাউন্ডেশনের সহযোগীতায় আলো পথে নামে একটি বে-সরকারী সংস্থা এসব গরু বিতরণ করেন। লোহাগাড়া বাজারে গরু বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ জাহিদুর রহমান উপস্থিত থেকে বক্তব্য দেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউপি চেয়ারম্যান শহিদ হোসেন, প্রধান শিক্ষক খালেকুজ্জামান ও আলোর পথে সংস্থার নির্বাহী পরিচালক আজাদ আলী। গরু বিতরণের আগে ৭ জন অসহায়কে আর্থিক সহায়তা প্রদান এবং বিনামুল্যে এক হাজার নিম গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।