পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

মনসুর আহাম্মেদ স্টাফ রিপোর্টার :
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারে নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ৪২২ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৬০ হাজার টাকা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে উপজেলার দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুর গ্রামে বিশেষ অভিযান চালায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এ সময় দুর্গাপুর গ্রামের দরিমান আলীর ছেলে বেলাল হোসেন এবং রানীশংকৈল উপজেলার পিংকু দত্তকে আটক করা হয়। দেহ তল্লাসী করে বেলালের কাছে ৪শ পিস এবং পিংকুর কাছে ২২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা। পরে তাদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করে মামলা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহায়তায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক ঐ দুই জন মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দেওয়া হয়েছে।