পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে যাকাত ফান্ডের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলা চত্বরে এ চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সাবিরুল ইসলাম, মডেল কেয়ারটেকার মোশারফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ২১ জন গরিব ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে যাকাতভিত্তিক এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।