…
ভেস্ক :এক টি কথা সমাজে প্রচলন আছে যে, একজন ইঞ্জিনিয়ার তার জীবনে ইঞ্জিনিয়ারিং ছাড়া বাকি সবকিছুই করে। তারই নমুনা এবার দেখা গেল ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে। রাজ্যটির একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে নিজের বাড়ির ছাদে গাঁজা চাষের অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির আবগারি ও মাদক নিয়ন্ত্রণ বিভাগ।
সোমবার (২০ এপ্রিল) নাচরাম এলাকার ইস্ট গান্ধী নগরের একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মোট ১৭টি গাঁজা গাছ জব্দ করে। পুলিশের মতে, এই গাছগুলো থেকে প্রায় ১০ কেজি গাঁজা উৎপাদন করা সম্ভব।
সহকারী কমিশনার আর কিষাণ জানান, অভিযুক্ত ব্যক্তির নাম সি শশীধর। তিনি দীর্ঘদিন ধরে গাঁজায় আসক্ত ছিলেন এবং তার বেতনের পুরো টাকা মাদকের পেছনেই খরচ করতেন। একপর্যায়ে তিনি তার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে দেন। আর্থিক সংকটের কারণে বাইরে থেকে মাদক কিনতে না পেরে নিজের বাড়ির ছাদেই গাঁজা চাষা শুরু করেন।
জব্দ করা গাছগুলোর মধ্যে বেশ কিছু গাছে ইতোমধ্যে ফুল এসেছে এবং কোনো কোনোটি প্রায় তিন মিটার পর্যন্ত লম্বা। গ্রেপ্তারের পর শশীধরকে ঘাটকেসর আবগারি স্টেশনে হস্তান্তর করা হয়েছে।