পীরগঞ্জে যাত্রা শুরু করল ‘পাঠাও’ বাইক রাইড শেয়ারিং সেবা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

উত্তরাঞ্চলের জনপ্রিয় রাইড শেয়ারিং সেবা পাঠাও এবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এর ফলে পীরগঞ্জের বাসিন্দারা এখন নিরাপদ, দ্রুত ও সহজ যাতায়াতের জন্য পাঠাও বাইক রাইড শেয়ারিং সেবা গ্রহণ করতে পারবেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, পীরগঞ্জের পাশাপাশি ঠাকুরগাঁও, দিনাজপুর, রানীশংকৈল, হরিপুর, বোচাগঞ্জ, কাহারোলসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এ সেবা চালু হয়েছে। যাত্রীরা নির্ধারিত গন্তব্যে নিরাপদ ও স্বল্প সময়ে পৌঁছাতে পারবেন এবং প্রশিক্ষিত রাইডারদের মাধ্যমে সেবা প্রদান করা হবে।

প্রতিষ্ঠানটির দাবি, যাত্রীদের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং সহজলভ্য সেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে স্থানীয় যুবকদের জন্য রাইডার হিসেবে আয়ের নতুন সুযোগও সৃষ্টি হবে।

সেবা সম্পর্কে বিস্তারিত জানতে বা রাইডার হিসেবে যুক্ত হতে আগ্রহীরা ০১৯৮০-২৪৮৪৯১ অথবা ০১৩৩৪-১৫০২২১ নম্বরে যোগাযোগ করতে পারবেন।