আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জিংক সমৃদ্ধ ধান ‘ব্রিধান-১০২’ চাষাবাদ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বড়পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ পারুয়া গ্রামে রিআ্যক্টস-ইন (REACTS-IN) প্রজেক্টের আওতায় হারভেস্ট প্লাস বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এই কৃষক মাঠ দিবসের আয়োজন করে।
মাঠ দিবসে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য উপসহকারী কৃষি কর্মকর্তা রাসেদুজ্জামান, আরডিআরএস বাংলাদেশের রিআ্যক্টস-ইন প্রকল্পের কৃষি অফিসার আব্দুল্লাহ আল বাকী, মোড়ল হাট জনতা স্কুল এন্ড কলেজের শিক্ষক মোকসেদুল হক ও স্থানীয় ইমাম হুসেন আলী প্রমুখ।
এ সময় বক্তারা মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা এবং ব্রিধান-১০২ এর ফলন ও পুষ্টিগুণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক-ইমাম, বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।