সীমান্ত হত্যার জন্য বিএসএফ’কে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে————নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে গত কয়েক দিন ধরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কতৃক কিছু নারী-পুরুষকে পুশব্যাক করা চেষ্টার প্রতিবাদ জানাতে সীমান্তে আসেন এনসিপির কেন্দ্রীয় মূখ্য সম্মনয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী। বুধবার বেলা ১২টার সময় তিনি বেনাপোল সাদীপুর সীমান্ত এলাকায় পরিদর্শন করেন।
সোমবার রাতে বিএসএফ’র ঠেলে পাঠানো বাংলা ভাষাভাষী ১০/১২ জন নারী-পুরুষ ও শিশু এখনও সীমান্তের শুন্যরেখায় অবস্থান করছে। অবশ্য তাদের অবস্থান নিশ্চিত করতে বিজিবি ড্রোন উড়িয়ে শুন্যরেখার যেখানে তারা অবস্থান করছিল সেখানে তাদেরকে দেখা যায়নি। তবে তাদের ব্যাগ পোটলা সেখানে দেখা গেছে। বিজিবির ধারনা তারা হয়তো প্রচন্ড রোদের কারনে আশপাশের ঝোপঝাড়ের মধ্যে আছে।
এসময় নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, সীমান্তের মানুষের দেখার বাংলাদেশে কেউ নেই। এখন থেকে বাংলার দামাল ছেলেরা বিজিবির পাশে দাঁড়াবে। সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য মিথ্যা, সীমান্ত হত্যার দায়ে ভারতের বিরুদ্ধে আন্তজার্তিক আদালতে বাংলাদেশকে মামলা করতে হবে। ভারতকে আসামীর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। ভারত একটি খুনি রাষ্ট্র। আর বিএসএফ একটি খুনি বাহিনী। আমাদের বাংলাদেশের বিজিবিকে শক্তিশালী করতে হবে।
বাংলাদেশের একটি বড় খুনের ঘটনা নিয়ে মমতা ব্যানার্জী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। প্রশ্ন হল এত বড় খুনি বাংলাদেশ থেকে পালালো কি করে।
এ সময় তার সাথে জামায়াতের বেনাপোল থানা আমির ও এনসিপির যশোর জেলা সময্বয়ক সহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাস্তায় বাধা দিতে পারে এ আশঙ্কায় পুলিশের কড়া নিরাপত্তাই বিকল্প পথে নাসির উদ্দিন পাটোয়ারী সাদিপুর সীমান্তে এসে পৌঁছান। #