‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫০ বোতল নেশাজাতীয় সিরাপসহ অটোভ্যান চালক আটক


‎
‎হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিবেদকঃ
‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫০ বোতল নেশাজাতীয় সিরাপসহ এক অটোভ্যান চালককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ২টা ৩৫ মিনিটে উপজেলার পাঁচঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-১, দিনাজপুরের পুলিশ পরিদর্শক (সশস্ত্র ও যান) মুহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি দল হরিপুর থানার পাঁচঘরিয়া নামক গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় বালিয়াডাঙ্গী থেকে হরিপুর গামী পাকা রাস্তায় রাজু সরকারের আমবাগানের সামনে একটি ব্যাটারিচালিত নীল-সবুজ রঙের অটোভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। চালক পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাঁকে আটক করা হয়।
‎আটকৃত ব্যক্তির নাম মো. আলম (৪৯)। তিনি হরিপুর থানার পাঁচঘরিয়া, গেরুয়াডাঙ্গী এলাকার মো. কাফীর ছেলে । পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ ও অটোভ্যান তল্লাশি করা হয়। তল্লাশিতে অটোভ্যান চালকের সিটের ডান পাশে পায়ের কাছে রাখা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ৩২ বোতল K DRYL এবং ১৮ বোতল ESkuf উদ্ধার করা হয়। মাদক বহনকারী অটোভ্যানটিও জব্দ করেছেন দিনাজপুর পুলিশ।
‎
‎
‎