ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বাতেনের মোড় এলাকায় ব্যতিক্রমী এক বিয়ের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, একজন তরুণী নিজেকে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছেন বলে দাবি করেন। পরবর্তীতে তিনি একই এলাকার আরেক মেয়েকে বিয়ে করেন। এই বিয়ের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিয়ের পর নবদম্পতি বর্তমানে একসঙ্গেই বসবাস করছেন। তাদের দাবি, তারা স্বেচ্ছায় এবং পারস্পরিক সম্মতিতে এই বিয়ে করেছেন।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। একপক্ষ এটিকে সামাজিকভাবে অস্বাভাবিক বলছেন। অন্যপক্ষের মতে, “দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি নিজেদের সিদ্ধান্তে সুখী থাকেন এবং কারও ক্ষতি না করেন, তবে বাইরের লোকের প্রশ্ন তোলা অযৌক্তিক।”
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জানান, ঘটনাটি তিনি শুনেছেন, তবে কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাননি।