নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লবসহ ৭ জন নেতাকর্মী জামিন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবী , এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এমন কোনো ঘটনার সাথে তাঁরা জড়িত ছিলেন না।