‎হরিপুরে কৃষির উন্নয়নে ” পার্টনার কংগ্রেস” -২০২৬ অনুষ্ঠিত


‎গোলাম রব্বানী,হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিবেদকঃ

‎কৃষি, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও জলবায়ু সহনশীল গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে ঠাকুরগাঁওয়ের হরিপুরে কৃষির উন্নয়নে অনুষ্ঠিত হয়েছে “কৃষক পার্টনার কংগ্রেস” -২০২৬ ।
‎২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার কংগ্রেস) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস এ পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়েছে ।
‎বুধবার ( ১৪ মে ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মডেল মসজিদের গেটে ফিতা কেটে প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম।  পার্টনার  কংগ্রেস-২০২৬ পবিত্র  কোরআন তেলাওয়াত মধ্যদিয়ে হলরুমে়ে অনুষ্ঠিত হয়। পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা প্রশাসক ও নির্বাহী অফিসার চন্দন কর।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঠাকুরগাঁও এর জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি  উপাধ্যক্ষ আলহাজ্জ মো.জামাল উদ্দীন,
‎উপজেলা বিএনপির সা.সম্পাদক আলহাজ্জ মো.আবু তাহের ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা।
‎ উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি)  উজ্জ্বল বাইন,উপজেলা মৎস্য অফিসার,মো. রাকিবুল ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার মো. সোহানুজ্জামান,উপজেলা  ভেটেরিনারি অফিসার বিপ্লবী চক্রবর্তী কেয়া, উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি ইসমাঈল হোসেন,৫নং হরিপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি, মো. রফিকুল ইসলাম ডিলার,হরিপুর উপজেলা শাখার জাতীয়তাবাদী মহিলা দলের  সভানেত্রী, শাবানা আহমেদ,৫নং হরিপুর সদর ইউপি’র উপজেলা বিএনপির  সভাপতি মো. আব্দুল হামিদ মিলার, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মঈনুদ্দীন আল মাদানী প্রমুখ।
‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর রহমান (মুজাহিদ)। কৃষকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার মানস কুমার রায় । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার তৌহিদই খুদা।
‎বক্তারা বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই করতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তারা আশা প্রকাশ করেন, “পার্টনার কংগ্রেস ” প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষক, নারী উদ্যোক্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ফসলের যথাযথ মুল্য পেলে
‎কার্যকর পরিবর্তন আসবে।
‎পার্টনার কংগ্রেসে  বক্তারা কীটনাশক মুক্ত কৃষি আবাদ, আধুনিক যন্ত্রপাতি, কৃষি প্রযুক্তির ব্যবহার, বাণিজ্যিক চাষাবাদ, কৃষকদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন ।
‎বক্তব্যে আরও শুনা গেছে সময়মত রাসায়নিক সার না পাওয়া, ফসল তোলার পর তার প্রক্রিয়াকরণ ব্যবস্থা না থাকায় অস্বস্তিতে ভোগেন কৃষকেরা।
‎এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, উন্নয়নকর্মী ও স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ কৃষি দপ্তরের উপসহকারী কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা  উপস্থিত ছিলেন।

‎গোলাম রব্বানী

‎হরিপুর-ঠাকুরগাঁও।

‎১৪.০৫.২০২৬ ইং।