পীরগঞ্জে সাংবাদিক পরিচয়দানকারী স্বামী-স্ত্রী আটক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটককৃতরা হলেন আইয়ুব আনসারী ও তার স্ত্রী তাহেরা খাতুন। স্থানীয় সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা আদায় করে আসছিলেন।

অভিযোগ রয়েছে, প্রতিদিনই তারা বিভিন্ন অফিস-আদালতে ঘুরে ঘুরে কর্মচারীদের কাছ থেকে ৫০ টাকা করে চাঁদা সংগ্রহ করতেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল।

ভুক্তভোগীরা জানান, তাদের এমন কর্মকাণ্ডে প্রকৃত সাংবাদিকরা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছিলেন এবং পেশার সুনাম ক্ষুণ্ন হচ্ছিল।