বেনাপোল প্রতিনিধি : খুব শীঘ্রই যশোরের শার্শা উপজেলার উলাশীতে আসছেন বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত নিজ হাতে কাটা উলাশী জিয়া খাল পূণঃখনন করতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে কৃষি নির্ভরশীল করতে জীবনের প্রথম খাল খনন কর্মসুচীর শুভ সূচনা করেন যশোরের শার্শা উপজেলার উলাশী যদুনাথপুর। যার নাম করন করা হয় উলাশী জিয়ার খাল। যার দৈর্ঘ্য ৪.১ কিলোমিটার। সেচ্ছাশ্রমের ভিত্তিতে ১৯৭৬ সালের ১ নভেম্বর এই খাল খনন শুরু করা হয়। খাল খননের কাজ চলে প্রায় ১ বছর ধরে। খাল খননের উপকারে উত্তর শার্শার সোনামুখী, বনমান্দারসহ প্রায় ২২টি বিলের হাজার হাজার একর জমিতে সোনার ফসল ফলে। যা আজও কৃষকের মনে স্মৃতিময় হয়ে আছে। দীর্ঘ প্রায় অর্ধশত বছর পরে আবারো উলাশী জিয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধনের জন্য খুব শীঘ্রই প্রধানমন্ত্রী তারেক রহমনের আগমনের খবরে আনন্দ বয়ে চলেছে শার্শার উলাশীতে সকল শ্রেনীর মানুষের মাঝে। সেই শুভক্ষন না আসা পর্যন্ত তারেক রহমানকে দেখার জন্য অধীর আগ্রহে শার্শার মানুষদেরকে সময় পার করতে হবে।
সারাদেশের চলমান খাল খনন কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলার প্রায়ত রাষ্ট্রপতি শহীদ জিয়ার স¥ৃতি বিজড়িত “উলাশী জিয়া খাল” পূণঃখনন উপলক্ষে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২ এপ্রিল ) দুপুরে উলাশী জিয়া খাল পরিদর্শন করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এ সময় তিনি খাল খননের অগ্রগতি, কাজের মান এবং স্থানীয় জনগণের উপকারিতা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা যায় এবং এলাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, যশোর জেলা পরিষদের প্রশাসক ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, যশোর “ক” সার্কেল সহকারী পুলিম সুপার আরিফ হোসেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাছান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাডঃ মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম-সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি, উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ খাল খনন কার্যক্রমকে এলাকার সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। #