জমি নিয়ে সংঘর্ষে আহত – ২


আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা ১৭ নং দেবিপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে কালেশ্বর গাঁও মন্ডল পাড়া। এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আহতরা হলেন ১। করুনা রানী (৪৫) স্বামী জগদীশ চন্দ্র বর্মন। ২। জগদীশ চন্দ্র বর্মন (৫৫) পিতা মৃত দিনো নাথ চন্দ্র বর্মন। যারা মারধর করেছেন তারা হলেন। ১। কেশব চন্দ্র রায় (৫৫) মাস্টার,পিতা মৃত সুশীল রায়। ২। ধনঞ্জয়) ৪২) পিতা মৃত সুশীল রায়। (৩) রনি চন্দ্র রায় (২২) পিতা কেশব রায়। ৪। মাধব (১৫) পিতা ধনঞ্জয় ৫। মাধবী রানী রায়(৩৫) স্বামী ধনঞ্জয় ৬/নেপালি রানী রায় (৪৩) স্বামীকে কেসব রায়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে

এঘটনায় ঠাকুরগাঁও ভুল্লী থানায় কথা বললে ওসি নুরে আলম সিদ্দিকি বলেন ঘটনা শুনেছি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিবো।