‎মব সৃষ্ট রাজনীতিতে ছাড় নয়-” সংসদ সদস্য আঃ সালাম “‎


‎গোলাম রব্বানী,হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে হরিপুর (বটতলী) আদর্শ মহাবিদ্যালয় মাঠে ঠাকুরগাঁও-০২ আসনের  নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা. আব্দুস সালাম এ কথা বলেছেন।
‎বুধবার (২৫ মার্চ)  শেষ বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হরিপুর উপজেলার শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম বলেন উন্নয়নের পরিকল্পনায় বিএনপি সরকার নির্বাচনী ইস্তেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি নিজেদের মধ্যে বিভেদ তৈরি না করার আহবান জানান। মব রাজনৈতিতেও কোন ছাড়া দেওয়া হবে না বলে হুশিয়ার দেন । নিরলস ভাবে ভোটে কাজ করে জয়ী করার জন্য  হরিপুর উপজেলা বিএনপির সকল নেতা-কর্মী ও হিন্দু সম্প্রদায়ের সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ।
‎উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি  উপাধ্যক্ষ আলহাজ্জ মো.জামাল উদ্দীন,উপজেলা বিএনপির সা.সম্পাদক আলহাজ্জ মো.আবু তাহের, হরিপুর উপজেলা শাখার বিএনপির সাবেক সভাপতি  মো. করিমুল হক, বিএনপি’র সিনিয়র সহসভাপতি ইসমাঈল হোসেন, ৬নং ভাতুড়িয়া ইউনিয়ন  বিএনপির সভাপতি মো. মনোয়ার হোসেন, অন্যান্য ইউনিয়ন বিএনপির  সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল,ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


‎হরিপুর-ঠাকুরগাঁও।
‎২৫.০৩.২০২৬ ইং।