মনসুর আহাম্মেদ
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মাদারগঞ্জে ফুটসাল ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মাদারগঞ্জ ফুটবল গ্রাউন্ডে “ফুটসাল ফুটবল লীগে”র সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
মাদারগঞ্জ ফুটবল একাডেমী ও স্থানীয় তরুন, যুব সমাজ এবং সাবেক খেলোয়াড়দের আয়োজনে ফুটসাল ফুটবল লীগের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন এবং পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী আল মামুন খান, গেষ্ট অব অনার মাগারগঞ্জ এম,বি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নেপাল কুমার মন্ডল, বিশেষ অতিথি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু জাহিদ মুনি প্রমুখ।
ফাইনাল খেলায় “বন্ধু টেলিকম টিম” ২ – ১ গোলে “নিউ ইসলাম গার্মেন্টস টিম” কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি ও প্রাইজমানি প্রদান করেন অতিথিবৃন্দ। খেলা চলাকালীন মাঠের চারিদিকে কয়েকশ দর্শকও উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম।
উল্লেখ্য, উক্ত লীগে স্থানীয় ৪টি টিম অংশগ্রহণ করে। সবার সাথে সবার খেলা শেষে সর্বোচ্চ পয়েন্টধারী ২টি টিম ফাইনালে অংশ নেয়।