বেনাপোল প্রতিনিধি :
যশোর-১ (শার্শা উপজেলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা আজিজুর রহমান বেসরকারি ভাবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
যশোর-১ শার্শা আসনের ভোটের ফলাফল ঘোষণা শেষ হয়েছে। ১০২টি কেন্দ্রের সবকটি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।
দাঁড়িপাল্লা প্রতিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আজিজুর রহমান পেয়েছেন ১লাখ ১৭ হাজার ৩৭৭ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রার্থী নুরুজ্জামান লিটন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৯৫ ভোট।
জাতীয় পাটির জাহাঙ্গীর আলম চঞ্চল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৩৬৭ ভোট।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বখতিয়ার রহমান হাতপাখা প্রতিকে পেয়েছেন ১৭৪১ ভোট। #