জামায়াত নেতার অর্থ বহন নিয়ে যা জানালেন বিমানবন্দর কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক :ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের বহন করা টাকা কাস্টমসের অনাপত্তিপত্র নিয়ে সৈয়দপুরে গিয়েছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে আটক হন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। তিনি ইউএস বাংলার একটি ফ্লাইটে করে ঢাকা থেকে সৈয়দপুর গিয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই।

তিনি বলেন,

রাগিব সামাদ বলেন, দেশের অভ্যন্তরে যেকোনো পরিমাণ টাকা বহনে বিধিনিষেধ নেই। ঠিক একইভাবে অভ্যন্তরীণ বিমানে টাকা পরিবহনে বিধিনিষেধ বা বিধিমালা নেই। আমাদের দেশের ব্যবসায়ীরা নিয়মিত ঢাকা-চট্টগ্রামে এ ধরনের টাকা বহন করেন। তবে ইন্টারন্যাশনালের ক্ষেত্রে একটা রুলস আছে, বছরে ১২ হাজার ডলারের বেশি কেউ বহন করতে পারবেন না।