গোলাম রব্বানী,হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত পে কমিশনের সুপারিশকৃত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ (সাত) দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হরিপুর উপজেলার সরকারি কর্মচারীগণের আয়োজনে সকাল ১০-১১ টা পর্যন্ত কলম বিরতি পালন করেছেন হরিপুর উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মচারীবৃন্দ । হরিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের কর্মচারী রুহুল আমিন এর সভাপতিত্বে সকালে উপজেলার সকল সরকারি কর্মচারী উপজেলা পরিষদ থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন। কর্মচারীদের জীবন মানের উপর বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সরকারি কর্মচারী সহিদুল ইসলাম মোসলিম উদ্দিন সরকারি কলেজের কর্মচারী আজিম উদ্দিন, প্রতিবন্ধী হাসপাতালের কর্মচারী শহিদুল ইসলাম প্রমুখ।