‎হরিপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত



‎গোলাম রব্বানী,হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে সকাল সাড়ে ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে  উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।

‎সোমবার (২৯ ডিসেম্বর)  উপজেলা নির্বাহী এর সঞ্চালনায় এ  সভায় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট  উজ্জ্বল বাইন, বাংলাদেশ পুলিশ হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. শরিফুল ইসলাম শরিফ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা.মো. সোহাগ রানা । 
‎ উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মো. শামীমুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন
‎বীরমুক্তিযোদ্ধা বাবু নগেন কুমার পাল, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সোলায়মান আলী,সরকারি বে-সরকারি অফিসের অফিস প্রধানগণ ও  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। আরও উপস্থিত ছিলেন  বিজিবির কোম্পানি কমান্ডারগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র লিডার এবং  আইন শৃঙ্খলা কমিটির  সদস্যগণ ।

‎উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় মোটর বাইকের রেজিস্ট্রেশন, রোড এক্সিডেন্ট, চিকিৎসা,চোরাচালান, মাদক দ্রব্য, চুরি, বর্ডার এলাকায় ভুট্টার আবাদে নিষেধাজ্ঞা  ও উপজেলা গেটের সামনে রাস্তার ভেন ও অটো গাড়ির ভীড়ের পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো রয়েছে ।

‎আরও উপস্থিত ছিলেন,বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



‎গোলাম রব্বানী,

‎হরিপুর-ঠাকুরগাঁও

‎০১৭৮৮০৭৩৪৪০

‎২৯.১২.২০২৫ ইং