বেনাপোল প্রতিনিধি : অধিপত্যবাদী ও তার দোসর কতৃক গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ শরিফ ওসমান হাদীর জন্য মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান করেন শার্শা উপজেলা জামায়াতে ইসলামী। শনিবার মাগরিব নামাজের পরে উপজেলার নাভারন দারুল আমান ট্রাস্ট জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী করেন জামায়াতে ইসলামীর শার্শা থানা আমির ওমর ফারুক, সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির, ইউনিয়ন আমির মাওলানা ইয়াহিয়া, যশোর কর্ম পরিষদের সদস্য প্রভাষক এনামুল হক, প্রভাষক শফিউর রহমান, মুফতী নুর মোহাম্মদ জিহাদি সহ আরো অন্যান্য। #