‎হরিপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং  জাতীয় প্রবাসী দিবসে আলোচনা সভা



‎হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা সভাকক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং  জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে ।

‎বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) এর সভাপতিত্বে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫  শুরু হয় ।

‎আলোচনা  সভায় উপস্থিত বক্তব্য রাখেন নবাগত সহকারি কমিশনার (ভুমি)  উজ্জ্বল বাইন,উপজেলা  ভেটেরিনারি অফিসার বিপ্লবী চক্রবর্তী কেয়া, নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  এ কে এম সাজ্জাদুজ্জামান সাজ্জাদ,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন, হরিপুর উপজেলা ব্র্যাকের এলাকা  ব্যবস্থাপক মো.সাইফুর রহমান, ফায়ার সার্ভিসের সিনিয়র লিডার মো.জয়নুল, উপজেলা কার্যালয়ের নিরাপত্তা প্রহরী নবদ্বীপ চন্দ্র রায় প্রমুখ।
‎প্রতিবছর ১৮ ডিসেম্বর, আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং একই সঙ্গে বাংলাদেশে এই দিনটিকে জাতীয় প্রবাসী দিবস হিসেবে পালন করা হয়। এই দিবস দুটির মূল লক্ষ্য হলো বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা অভিবাসীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের অধিকার নিশ্চিত করা।
‎ দিবস দুটির মূল বিষয় হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস ​জাতিসংঘের সাধারণ পরিষদ ২০০০ সালে ১৮ ডিসেম্বরকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে ঘোষণা করা হয়।
‎এই দিনে অভিবাসীদের মানবাধিকার নিশ্চিত করা এবং যে দেশে তারা কাজ করছেন সেখানে তাদের মর্যাদা ও নিরাপত্তা বজায় রাখা।
‎ বিশ্ব অর্থনীতিতে অভিবাসীদের পাঠানো রেমিট্যান্সের গুরুত্ব তুলে ধরে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) উজ্জ্বল বাইন বলেছেন অবৈধ বা ঝুঁকিপূর্ণ উপায়ে বিদেশ যাত্রা রোধ করে বৈধ ও নিরাপদ অভিবাসন উৎসাহিত করা।
‎​ অভিবাসনকে টেকসই উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহারের কথা বলেছেন তিনি ।
‎​ জাতীয় প্রবাসী দিবস ​বাংলাদেশ সরকার ২০২৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই দিনটিকে ‘জাতীয় প্রবাসী দিবস’ হিসেবে পালন করে আসছে । বাংলাদেশের প্রেক্ষাপটে এর গুরুত্ব অপরিসীম । দেশের অর্থনীতিতে প্রবাসীদের বিশাল অবদানের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়েছে আজকের আলোচনায় । প্রবাসীদের সমস্যার কথা শোনা, দ্রুত সমাধান এবং তাদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। প্রবাসীদের জমানো টাকা বাংলাদেশে লাভজনক খাতে বিনিয়োগ করার সুযোগ ও পরিবেশ তৈরি করার পরামর্শ দিয়েছেন তিনি । বিদেশের মিশনগুলোতে প্রবাসীদের জন্য পাসপোর্ট, এনআইডি এবং অন্যান্য নাগরিক সেবা সহজ করা।
‎​এই বছর দিবসটির মূল বার্তা হলো— “প্রবাসীদের কল্যাণ, আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়তে তারা বড় অংশীদার”। এর মূল উদ্দেশ্য হলো প্রবাসীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা এবং তাদের অবদানকে উন্নয়নের মূল স্রোতে আরও জোরালোভাবে বেগবান করা ।